Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে চাঁ/দাবাজি মা/মলার এজাহারভুক্ত আ’সামী ‘বোতল রানা’ গ্রে’ফতার

খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর থানার চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলার এজাহারভুক্ত আসামী রানা মিয়া ওরফে ‘বোতল রানা’কে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার যৌথ টিম।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই ২০২৫ দুপুরে রাজবাড়ী সদর থানাধীন সজ্জনকান্দা এলাকায় সিদ্দিক শেখ (৪৫) নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির চেষ্টা ব্যর্থ হওয়ায় আসামীরা চাপাতি ও লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা নং ১৭, তারিখ ১৫ জুলাই ২০২৫, ধারায় ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়। মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে পুড়া পলাশ, খুর মানিক, বোতল রানা, কুটি বিশ্বাস, লাবলুসহ আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৬ জুলাই দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে বোতল রানা নামে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেখানো জায়গা থেকে হামলায় ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ মামলার এজাহারভুক্ত ৫ জন আসামীর মধ্যে ইতোমধ্যে ৩ জন ও তদন্তে প্রাপ্ত আরও ১ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।