Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া মডেল হাইস্কুলে জলবায়ু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জুলাই ২৭, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতদিয়া মডেল হাইস্কুলে জলবায়ু বিষয়ক একটি মননশীল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দল।

“জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক”—এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিতর্কে অংশ নেয় একটি পক্ষ ও একটি বিপক্ষ দল। তথ্যভিত্তিক ও যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতা উপভোগ্য করে তোলে শিক্ষার্থীরা।

বিপক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন রিনা আক্তার (দলনেতা), সুরভি আক্তার, মদিনা ও রিক্তা খাতুন। পক্ষ দলে ছিলেন নদী আক্তার (দলনেতা), রিমি খাতুন, জেরিন ও সোনালী।

দুই দলের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা রিনা আক্তার ও পক্ষ দলের দলনেতা নদী আক্তার—দুজনেই নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মুহাম্মদ মোতালেব হোসেন, মুহম্মদ আবুল কাশেম ও সোনালি আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, আবুল বাশার, শামীম শেখ, সুভ্রত কুমার রাহাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে উভয় দলের প্রতিটি সদস্যকে পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও যুক্তি-মনস্কতা গঠনে এ আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখে বলে অভিমত দেন উপস্থিত শিক্ষকমণ্ডলী ও দর্শকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।