Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে প্রেসক্লাব সভাপতির বি’রুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, মানহানিকর পোস্টার ছাপানো ও মানববন্ধনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে নিকলীর কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দৈনিক আমাদের সময়ের নিকলী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবায়দুল হক সম্রাট।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত চেয়ারম্যান তাকি আমান খাঁনের অনুপস্থিতিতে ৫ আগস্টের পর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান জামাল সর্দার। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম করে আসছেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে ধীরগতি, ডিজিটাল সেন্টারে ছয় মাস ধরে উদ্যোক্তা নিয়োগ না দেওয়া, এনজিওকে অবৈধভাবে পরিষদ ভবনে অফিস ভাড়া দেওয়ার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এসব বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বাধা প্রদান করেন জামাল সর্দার।

তিনি আরও বলেন, গত ২৪ জুলাই গার্লস স্কুল মোড়ে জামাল সর্দার আমার বিরুদ্ধে ৭ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেন এবং পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। এছাড়া, তার ঘনিষ্ঠ সাইফুল ইসলাম পূর্বেও আমার বিরুদ্ধে একই ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন, যা তদন্তে অসত্য প্রমাণিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, জামাল সর্দার ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে তার ছবি বিকৃত করে লাল ক্রস চিহ্ন দিয়ে পোস্টার ছেপে বিভিন্ন জায়গায় লাগিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

এসময় ডিজিটাল সেন্টারের চাকরি হারানো উদ্যোক্তা তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, জামাল সর্দার তার কাছ থেকে চুক্তিপত্র করার নামে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং পরবর্তীতে আরও ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলন শেষে স্থানীয়দের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।