Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় বাসচা/পায় নারীর মৃ’ত্যু, বি’ক্ষুব্ধ জনতার ভা/ঙচুর

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের চাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের গণকবর সড়কের মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রনি বেগমকে চাপা দেয়। তিনি আবু শেখের স্ত্রী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায় এবং পরে বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।