Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কলাপাড়া, অশোক মুখার্জি
জুলাই ২৮, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া, অশোক মুখার্জি

২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় শ্রেষ্ঠ কৃতী ৩৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে সম্মাননা জানানো হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পায়রা) পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম (এসইডিপি)’ এর আওতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস পটুয়াখালী মংফুন ওয়েন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আইউব আলী, সহকারী পরিদর্শক আবু হানিফসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতিগণ, কৃতি ৩৯ শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র আলী মহসিন মারুফ তার বক্তব্যে বলেন, “এই অর্জন শুধুমাত্র আমার নয়, আমার সকল শিক্ষক এবং অভিভাবকদের। আমি সম্মানিত হতে পেরে গর্বিত এবং এই মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আমার প্রিয় স্কুলের একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যা বিদ্যালয়ের উন্নয়নে সহায়ক হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান স্বাগত বক্তব্যে বলেন, “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কলাপাড়া উপজেলার ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মানিত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি তারা ভবিষ্যতে নিজেদের অবস্থান ধরে রেখে ভালো লেখাপড়া করে উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।