Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
আগস্ট ৪, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী হাসানের সঙ্গে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ ক্লাবের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

সাংবাদিকবৃন্দ কচুয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তারা দুর্নীতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

নবাগত ইউএনও মো. আলী হাসান সাংবাদিকদের উষ্ণ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “কচুয়ার সার্বিক উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এই কাজে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। জনস্বার্থে তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রশাসনকে আরও গতিশীল করতে পারে।”

সভা শেষে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও মো. আলী হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।