Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাদাকে সাদা, কালোকে কালো বলার আহ্বান জামায়াত প্রার্থী মাহফুজুর রহমানের

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

সাদাকে সাদা ও কালোকে কালো বলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।

 

সোমবার (৪ আগস্ট) বাদ মাগরিব মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এমএফসি ওয়ান স্পাইসি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

 

সভায় মাহফুজুর রহমান বলেন, “বর্তমান সমাজে নানা অনিয়ম চলছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এসব অন্যায় জাতির সামনে তুলে ধরুন। যদি আমরা কেউ অন্যায় করি, সেটাও তুলে ধরুন—আমরা সংশোধনের সুযোগ পাবো। সত্য প্রকাশের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।”

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আজিজ সুমন। সঞ্চালনায় ছিলেন শেখ সাজ্জাদুল ইসলাম বাবু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. ইউসুফ আলী সোনার, রফিকুল ইসলাম, মাওলানা আরিফ মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

সভায় রাজনৈতিক প্রেক্ষাপট, সমাজের অবক্ষয় এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে নানা আলোচনা হয়। মাহফুজুর রহমান সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেও সবার সহযোগিতা কামনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।