Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে শহীদ রিতার ক’বর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অংশ হিসেবে ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্রী শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন কালাই উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান শহীদ রিতার পরিবার ও স্বজনদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ নাজনীন ডেইজি, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রিতাসহ ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে পরে পুনট বাজারে ভ্যানচালকদের মাঝে ছাতা বিতরণ করেন উপজেলা প্রশাসন ও পৌরসভা।

 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান শহীদ রিতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “রিতার আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি অনন্য প্রতীক হয়ে উঠেছেন।”

 

জানা যায়, শহীদ রিতা আক্তার কালাই উপজেলার তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। তিনি রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

গত বছরের ৫ আগস্ট ঢাকার মিরপুর-২ এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।