Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় উদযাপন

Link Copied!

ধামরাই (ঢাকা )প্রতিনিধি,মিলন সিদ্দিকী 

জুলাই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টায় ঢাকা আরিচা  মহাসড়কের কসমস, মহাসড়ক ধরে শুরু হয় এই র‌্যালি। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি ঢোলিভিটা ধামরাই থানা রোড প্রেস ক্লাবের  মহাসড়ক প্রদক্ষিণ করে।

বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, “গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই দেশ একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করে। সেই ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তি আজ, যা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়ের প্রতীক।”  নাঈমুর রহমান ফারদুল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি। লোকমান দেওয়ান সাবেক শ্রমিক দল সভাপতি দামরু উপজেলা ।খুররম চৌধুরী টুটুল সাবেক সহ-সভাপতি ঢাকা জেলা যুবদল। ইশতিয়াক  আহমেদ ফারুক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল(সাবেক)। শহিদুল ইসলাম সুজন পৌর যুবদল।

ঢাকাজেলাযুবদলেরসহ-সভাপতিএবাদুলহকজাহিদ
বলেন এই দিন আমরা শুধু স্মরণ করি না—আমরা শপথ নেই, গণতন্ত্র রক্ষা করব এবং দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনব।

অনুষ্ঠানে বক্তৃতার ফাঁকে ফাঁকে মিছিলকারীরা “স্বাধীনতা জনতার হাতে”, “ফ্যাসিবাদের পতন চাই”, “ছাত্র-জনতা জিন্দাবাদ” স্লোগান দেন।

স্থানীয় পুলিশ প্রশাসন র‌্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা প্রদান করে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।