Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় শহীদ রাসেল রানার ক’বর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
আগস্ট ৫, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার একমাত্র শহীদ রাসেল রানার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার কসব ইউনিয়নের ভোলাগাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে এ কর্মসূচি পালন করা হয়।

 

মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

উল্লেখ্য, শহীদ রাসেল রানা নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।