মো.মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ বিজয় মিছিলটি কালাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এক পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “৫ আগস্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক দিন। এই দিনে জনগণের ঐক্যবদ্ধ চাপে একটি অবৈধ সরকারের পতন ঘটে। আমরা এই দিনকে স্মরণ করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার শপথ গ্রহণ করছি।”

