Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে তালা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ।

 

তিনি বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস সৃষ্টির জন্য আমাদের ভাই-বোনেরা শহীদ হননি। আমরা কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে দেশের মাটিতে স্থান দেবো না। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে হলেও লড়াই চালিয়ে যাব। জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে আজও কোনো চাঁদাবাজির প্রমাণ মেলেনি। তালাকে শান্তি ও উন্নয়নের পথে রাখতে হলে আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।”

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক উদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, জেলা মসজিদ মিশনের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ছাত্রশিবিরের ঢাকা উত্তর শাখার সাবেক নেতা সাব্বির আহমেদ, তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি আল জামালুল বান্না প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।