Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ১২ লক্ষ টাকার নি/ষিদ্ধ পলিথিন জ/ব্দ, ৪০ হাজার টাকা জ/রিমানা

মো. রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া 
আগস্ট ৫, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মো. রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া 

কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা এলাকার আব্দুল গণি মোল্লার বাড়ির নিচতলার একটি গোডাউন থেকে ২৫৯৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম। অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া।

 

অবৈধভাবে পরিবেশবিরোধী পলিথিন মজুদ রাখার দায়ে আব্দুল গণি মোল্লাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, “পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।