Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হ/ত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

Link Copied!

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। শনিবার (৯ আগস্ট) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক ও পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন,পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, খবরবাড়ি ডটকম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, সময় এর কণ্ঠস্বর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সংগ্রাম এর ফেরদাউস মিয়া, প্রতিদিনের সংবাদ এর সোহেল রানা, দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহারুল ইসলাম, একুশের বাণী এর আশরাফুল আলম, এবং দৈনিক সোনালী কণ্ঠ এর সাগর সরকার মিনু প্রমুখ।

এছাড়া সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ ও পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়—এটি মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।