Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে নওগাঁর সাপাহারে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় কিন্ডারগার্টেন শিক্ষকরা। শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় দিঘীরহাট নূরানী ইসলামি একাডেমির হলরুমে সাপাহার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার কর্তৃক জারি করা নতুন প্রজ্ঞাপনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হলেও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাইরে রাখা হয়েছে, যা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। অথচ দেশের মোট প্রাথমিক শিক্ষার্থীর প্রায় অর্ধেকই বেসরকারি (কিন্ডারগার্টেন) প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

তারা বলেন, “সরকারের এই সিদ্ধান্ত শুধু শিক্ষা ব্যবস্থার প্রতি বৈষম্য নয়, বরং এটি প্রাথমিক শিক্ষার্থীদের মৌলিক অধিকার, শিক্ষা সমতা এবং মানবাধিকারেরও লঙ্ঘন।” বক্তারা অবিলম্বে প্রজ্ঞাপন সংশোধন করে সকল কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাপাহার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ইমাম আজম একাডেমির পরিচালক কাওছার হোসেন, সহ-সভাপতি তিলনা আল ফালাহ একাডেমির শামসুল আলম, সাধারণ সম্পাদক নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির এমদাদুল হক মিলন, আছিয়া সিদ্দীক একাডেমির মোশারফ হোসেন, হরিপুর আল হেরা একাডেমির ইমরান, এভার গ্রীন একাডেমির নবিবর রহমান, সিরাজ মডেল একাডেমির সিরাজুল ইসলাম, দিঘীর মডেল স্কুলের ফিরুজ কবির, সূর্যমুখী স্কুলের ফরহাদ, বিসমিল্লাহ শিশু একাডেমির রফিকুল ইসলাম, সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক গোলাপ খন্দকার, তিলনা মুসলিম একাডেমির ও গৌরীপুর স্কুলের পরিচালকসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।