Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হ/ত্যার প্রতিবাদে কালাই সাংবাদিক পরিষদের মানববন্ধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 
আগস্ট ৯, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা এবং দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসীদের হামলায় আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কালাই সাংবাদিক পরিষদ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বসাধারণ।

সভায় সভাপতিত্ব করেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম। বক্তব্য রাখেন সহ-সভাপতি মুনছুর রহমান ও সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এম. এ. করিম, যুগ্ম সম্পাদক রায়হান আলী, কোষাধ্যক্ষ আব্দুল বাতেন, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোকারম হোসাইন, সামছুল হক, ফেরদৌস বারী সোহেল, রেজুয়ানুল হক, তাইফুর রহমান বাবু প্রমুখ।

সভাপতি শাহারুল আলম বলেন, “সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

সাধারণ সম্পাদক এম. এ. করিম বলেন, “রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার সাংবাদিক নির্যাতন-হত্যার ঘটনা আমাদের হতাশ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।