Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় দুই ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন ও ধরমপুর ইউনিয়ন শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিকেল ৪ টায় পানহাটের পাশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।

 

সম্মেলনে উদ্বোধক ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবু নুর উদ্দিন নুরু ভিপি, মোঃ জাহিদুর রহমান রন্জু, সৈয়দ একরামুল হক বাবলু, সাবেক সভাপতি জুনিয়াদহ ইউনিয়ন।

 

বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম রানা।

 

জুনিয়দহ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে ৪৫৯ জনের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট বদিউজ্জামান বদি এ দুজনকে জয়ী হিসাবে নির্বাচিত ঘোষণা করেন। দুটি পদে চারজন নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়াও ধরমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় বিকেল ৪টায়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে রবিউল সরকার ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু নির্বাচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।