মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার প্রতিভা বিদ্যানিকেতনে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক আনজুমারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের নির্বাহী পরিচালক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নয়ন হাসান।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ, মইনুল ইসলাম, কামরুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি শাহাজান হোসেন প্রমুখ।
প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, বিদ্যালয়ের ৭৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
এছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধ-বার্ষিকী পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

