Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় কে.ডি. ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। দেশের জন্য তাঁর অবদান জনগণ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক স.ম. আব্দুর রহমান, জিয়াউর রহমান পাপুল, সাঈদ হাসান লাভলু, রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

এছাড়া সদর, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা বিএনপি এবং যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাহফিলে অংশ নেন।

বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।