Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধানমণ্ডি ৩২ নম্বরে ‘ভাইরাল’ সিদ্দিককে গণপিটুনি

ডেস্ক নিউজ
আগস্ট ১৫, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ধানমণ্ডি ৩২ নম্বরে এসে মারধরের শিকার হয়েছেন ভাইরাল সিদ্দিক। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী দাবি করেন তিনি। আজ শুক্রবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে আসার পর তাকে ধাওয়া দেন সেখানকার উপস্থিত রাজনৈতিক নেতকর্মীরা। তবে সিদ্দিক জানান, তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি।

মারধরের সময় সিদ্দিক দাবি করেন, আমি বিএনপি করি। ৩২ নম্বর ভাঙছি। আমাকে পিডান কেন?

তিনি দাবি করেন, বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

তবে সিদ্দিকের সঙ্গে আসা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন, সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমণ্ডি ৩২ নম্বরে নামেন। এসময় কিছু যুবক নিজেরা ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে। এটি একটি মব।

জাতীয় প্রেস ক্লাবের সামনের একটি ভিডিওতে সিদ্দিককে বলতে শোনা যায়, আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আরো বলেছিলেন, গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত কখনও জিততে পারবে না। 

পরবর্তী এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে তাকে দেখা গেছে। জিজ্ঞেস করলে সাংবাদিকদের তিনি বলেছিলেন, পর্যবেক্ষণে গেছে।

ছাত্রদলের ছাত্র-সমাবেশেও দেখা গিয়েছিল সিদ্দিককে। গতবছর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে দেখা গেছে এই সিদ্দিককে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।