Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শিক্ষকদের নিয়ে স্কাউট অরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Link Copied!

শেখ আরিফুজ্জামান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালীগঞ্জে ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষকের অংশগ্রহণে স্কাউট অরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬৩৩তম, ৬৩৪তম ও ৬৩৫তম ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট কালিগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট আঞ্চলিক সহ-সভাপতি মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, আঞ্চলিক সম্পাদক আখতারুজ্জামান, আঞ্চলিক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা স্কাউট কমিশনার মো. আব্দুল মাজেদ, জেলা সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা কমিশনার মো. আল-আমিন।

 

প্রশিক্ষকরা ছয় ঘণ্টাব্যাপী স্কাউটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। ইউএনও অনুজা মন্ডল প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করতে নিজেও প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল মাজেদ, দয়াময় হালদার, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল খালেক, মো. মনিরুজ্জামান, আবুল বাশার, মনোরঞ্জন মন্ডল ও মোহাম্মদ শাহিনুর রহমান।

 

আয়োজকরা জানান, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট কার্যক্রম ইতিমধ্যে ১১টি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ১৪টি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড, দুইটি আন্তর্জাতিক ক্যাম্প, চারটি জাতীয় ক্যাম্প ও একাধিক আঞ্চলিক ও জেলা ক্যাম্পে সাফল্য অর্জন করেছে।

 

এছাড়া গত বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনব্যাপী ‘উপদল নেতা কোর্স’-এ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কারবালা মাধ্যমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় অংশ নিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।