Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খালেদা জিয়ার জন্মদিনে এনপিপির দোয়া ও আলোচনা সভা

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় এনপিপির লোহাগড়া উপজেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি শেখ বদরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বেলাল আহমেদ, নজরুল ইসলাম, নড়াইল জেলা এনপিপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, আলমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুব ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী ববিতা খানম, ডেইজি বেগম, আফসানা মিমসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন আপোষহীন একজন নেত্রী। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। সামনে জাতীয় নির্বাচন, যদি আমাকে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয়, তাহলে আমি সকলকে নিয়ে নির্বাচন করে জয়ী হতে পারব এবং এলাকার উন্নয়নে কাজ করব।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।