Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি 
আগস্ট ১৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দেশীয় মাছ রক্ষায় শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদ-নদীতে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে পাঁচশ’ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। তিনি বলেন, “দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।