কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রী আইমান (৭) এর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আইমানের সঙ্গে ছিল তার লাল রঙের সাইকেল।
স্থানীয় সূত্রে জানা যায়, আইমান বৃহস্পতিবার স্কুল শেষে সাইকেল নিয়ে বের হয় এবং আর বাড়ি ফেরেনি। রাতে তার পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোক ও স্থানীয়রা পুকুরের কিনারায় মানুষের পায়ের আঙুল ভেসে থাকতে দেখে তার মরদেহ উদ্ধার করেন। একই স্থান থেকে আইমানের সাইকেলও উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রব তালুকদার জানান, পরিবারের ধারণা শিশুটি সাইকেলসহ গড়িয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

