Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাশে বিএনপি নেতা রাসেল মৃধার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

শারমিন সুলতানা, নরসিংদী
আগস্ট ১৫, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী

পলাশ এমদাদুল উলুম মাদ্রাসার সাবেক মুতওয়ালী সভাপতি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাসেকুর রহমান রাসেল মৃধার ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ মাগরিব ভাগ্যের পাড়ায় বিএনপি, অঙ্গসংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম মৃধা লিটন এবং সঞ্চালনা করেন ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী জাহিদ, সহ-সভাপতি হুমায়ুন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু মৃধা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি ও কানিজ ফাতেমা, পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলামিন ভুইয়া, যুবদল নেতা মোঃ আজিজুল ইসলাম, সড়ক পরিবহনের সভাপতি মোঃ সারোয়ার মৃধা, সাবেক ছাত্রদল সভাপতি মোস্তাক আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেন ও আবু ছাইদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।

 

বক্তারা বলেন, রাসেল মৃধা ছিলেন সজ্জন, পরোপকারী ও সাদা মনের মানুষ। রাজনৈতিক জীবনে তিনি সর্বদা জনগণের কল্যাণে কাজ করেছেন এবং নিজের জীবন মানুষের সেবায় উৎসর্গ করেছেন। তারা আরও বলেন, জীবিত থাকলে ড. আব্দুল মঈন খানের নেতৃত্ব আরও শক্তিশালী হতো।

শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।