Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে কৃষকের গোয়ালঘর ভেঙে দুই লাখ টাকার গরু চুরি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার চকদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী কৃষক হাসান আলী (২৭) জানান, রাত ২টার দিকে গোয়ালঘরে গরুটি দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে শনিবার সকালে জেগে দেখেন গোয়ালঘরে তার আদর যত্নে লালন-পালন করা গরুটি নেই। এ সময় দেখা যায়, গোয়ালঘরের দেয়াল ভাঙা অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, সংগবদ্ধ চোরেরা দেয়াল ভেঙে প্রায় দুই লাখ টাকা মূল্যের গরুটি চুরি করে নিয়ে গেছে।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “গরু চুরির বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়রা জানান, এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও দোষীদের গ্রেপ্তার না করায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।