Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোবারকগঞ্জ সুগার মিলের আখচাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ২০২৫-২৬ মৌসুমে আগাম আখ রোপন, এসটিপি বেড স্থাপন ও পরিষ্কার পরিচ্ছন্ন আখ সরবরাহ নিশ্চিত করতে আখচাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি মিলের কৃষি বিভাগের আয়োজনে শনিবার বিকেল ৫টায় ঈশ্বরবা দাখিল মাদরাসা মাঠে স্থানীয় আখচাষিদের নিয়ে অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনম জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন মোচিকের জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, ডিজিএম (সম্প্রসারণ) তানজিমুল ইসলাম এবং মোঃ রবিউল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মিলের সাব জোন প্রধান দেবেন্দ্রনাথ মন্ডল।

 

মতবিনিময় সভায় আখচাষি ইমরান হোসেন মোল্লা, রমজাম আলী, রেজাউল ইসলাম, আব্দুল জলিল, মোঃ ঠান্ডু হোসেন এবং সাইদুর রহমান আখচাষ সম্পর্কিত তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

 

সভায় মিল কর্তৃপক্ষ এবং কৃষকরা আগামী মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।