Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে: অধ্যাপক নার্গিস বেগম

যশোর প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সামনে নির্বাচনকে ঘিরে দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। এতে দেশ অতীতের অবস্থায় ফিরে গিয়ে মানুষ তার কথা বলার স্বাধীনতা ও ভোটাধিকার হারাতে পারে।

 

শনিবার যশোর ইসলামীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নার্গিস বেগম বলেন, “যে কোনো মূল্যে আমরা দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করব। হাজার হাজার মায়ের সন্তানের আত্মত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ অতিক্রম করেছি। কোনভাবেই সেই আত্মত্যাগ বৃথা যেতে দেব না। সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, যাতে কোন বিদেশী শক্তি আর খবরদারি করতে না পারে।”

 

তিনি আরও বলেন, “বিএনপি সব সময় চায় জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হোক। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের সেই অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। এখন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, জনগণের মধ্যে ভোটের আশা জেগেছে। তাদের নির্ভয়ে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

 

নারীদের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র ও সমাজ শক্তিশালী হতে পারে না। বিএনপি নতুন বাংলাদেশ গঠনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এই দেশে নারী অগ্রযাত্রার সূচনা হয়েছিল বিএনপির হাত ধরে। আগামীতে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অতীতের মতো নারীদের উন্নয়নে কাজ করবে।”

 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

সভাপতিত্ব করেন নারী নেত্রী অ্যাডভোকেট রেহেনা পারভিন।

 

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।