মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর ২০২৫। শনিবার ক্লাবের সাধারণ সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেয়া হয়।
নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আনন্দ ও আগ্রহ বিরাজ করছে। অনেকে ইতোমধ্যে ফেসবুকে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। কে কোন পদে প্রার্থী হবেন, তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে।
প্রেসক্লাব সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের এই নির্বাচন ঘিরে ধামরাইয়ে এক বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

