হাসান শাহারিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
“অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ জাহিরুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহারাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা সুরঞ্জিত কর সুজন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, সুপদ চন্দ্র দাসসহ নারী ও পুরুষ মৎস্যচাষীগণ।

