Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়া প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সোমবার বিকেলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উদ্যোগটি নিয়েছেন বগুড়ার ট্রাফিক সার্জেন্ট সত্যবান সরকার।

 

শিক্ষার্থীরা খাতা-কলম পেয়ে আনন্দিত হয়ে উঠেন। সার্জেন্ট সত্যবান জানান, “শিশুদের শিক্ষার পথে বাধা যেন অর্থাভাব না হয়, সেটাই আমার চেষ্টা। এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের পড়াশোনার পথকে সহজ করে, তবেই নিজেকে ধন্য মনে করব।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজন কুমার দাস বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে।”

 

শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সহকারী শিক্ষক খাদিজা খাতুন, রহিমা খাতুন, সুরভী রানী, উমর ফারুক এবং স্থানীয় সাংবাদিক আজাহার আলী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।