Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ভবদহে চার দশকের জলাবদ্ধতা

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)
আগস্ট ১৮, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)

যশোর-খুলনা অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ চার দশক ধরে ভবদহের জলাবদ্ধতার দুঃসহ যন্ত্রণায় ভুগছেন। বর্ষা এলেই দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। পানি নিষ্কাশনের একমাত্র পথ ভবদহ সুইচগেট ১৯৬৩ সালে নির্মিত হলেও আশপাশের নদী-খালে পলি জমে ৮০’র দশক থেকে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়।

 

মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার প্রায় ৩০০ গ্রাম নিয়মিত পানিবন্দী হয়ে পড়ছে। অসংখ্য পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

 

তথ্য অনুযায়ী, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রকল্পে ৮০০ কোটিরও বেশি টাকা ব্যয় হলেও কার্যকর সমাধান হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, সিংহভাগ অর্থ লুটপাট হয়েছে।

 

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিৎ বাওয়ালি বলেন, “বিগত সরকারগুলো শত শত কোটি টাকা বরাদ্দ দিলেও তার কোনো সুফল মেলেনি। বরং বেশির ভাগ অর্থ অসাধু কর্মকর্তাদের পকেটে গেছে।”

 

পাউবো যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ ব্যানার্জী জানিয়েছেন, নদী-খাল খননের জন্য নতুন ১৪০ কোটির একটি প্রকল্প একনেক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।