Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ৩টা থেকে নানা কর্মসূচি পালন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার তানজিমুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সফল মৎস্যচাষি গোলাম সাকলায়েন, শমসের আলী এবং সমাজসেবক রবিউল ইসলাম।

 

বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা ও দেশি মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরেন তারা।

 

পরে মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় অফিসার আজগর আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।