Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুম আলী খান জানান, দ্রুতগামী ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় সম্ভবত এক যুবক ট্রেনের দরজায় ঝুলে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্টেশনের ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান এবং তখনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

এ ঘটনায় নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।