Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ পরিদর্শন, অনুপস্থিতি পেলে ব্যবস্থা

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিত পাওয়া গেলে এবং নির্ধারিত সময়ের আগে ছুটি দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বৃহস্পতিবার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা এবং সব কারিগরি প্রতিষ্ঠান) সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রেণি পাঠদান কার্যক্রম চালাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালনা করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে দৈনিক কার্যক্রমের সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যেখানে সমাবেশ ও মধ্যাহ্ন বিরতিও অন্তর্ভুক্ত থাকবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম শিফট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

প্রতিষ্ঠান প্রধান কর্মস্থল ত্যাগ করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে। এছাড়া দায়িত্ব অর্পণ করে মুভমেন্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সময় আকস্মিক পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, অনেক সময় শোনা যায়, কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে দেয়। ভবিষ্যতে যেন এমনটি না হয় সে জন্য সবাইকে সতর্ক করতে এই চিঠি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।