Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীর এনায়েতপুর থেকে পঁয়ত্রিশ বস্তা রেশনের চাল উ’দ্ধার

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ভার্সিটির নৌকা ঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাত প্রায় ১টার দিকে মালিকানাবিহীন অবস্থায় সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো প্রান্তিক আয়ের গরিব মানুষের জন্য সরকারি ভর্তুকি মূল্যে ১৫ টাকা কেজি দরে দেওয়া চাল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এসব চাল জব্দ করা হয়। বস্তায় ছাপ ও পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এই চাল ক্রয় করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করছিল।

বর্তমানে জব্দকৃত চালগুলো সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশে চালগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।