Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৩,৯০৯ শিক্ষার্থীকে বই পড়ার জন্য পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

বই পড়ায় উৎসাহ দিতে খুলনায় ৩,৯০৯ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার (২২ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেয় খুলনার ৫৭টি স্কুলের শিক্ষার্থীরা।

চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়—“ওয়েলকাম অ্যাওয়ার্ড”, “গ্রীটিং অ্যাওয়ার্ড”, “কংগ্রাচুলেটরি অ্যাওয়ার্ড” এবং “বেস্ট রিডার অ্যাওয়ার্ড”। এর মধ্যে ২,১০০ জন পেয়েছেন ওয়েলকাম, ১,১০৮ জন গ্রীটিং, ৬১৫ জন কংগ্রাচুলেটরি ও ৮৬ জন পেয়েছেন বেস্ট রিডার অ্যাওয়ার্ড। ৩২টি স্কুলের ২,২৬০ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার নেন। বাকি ১৮টি স্কুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শিক্ষকেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খায়রুল আলম সবুজ, শামীম আল মামুন, এম.এ. মুহিতসহ প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, তরুণদের জ্ঞানচর্চায় আগ্রহী করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।