Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাবেক এমপি আলী আজগর লবির সঙ্গে জেলা তাঁতীদলের সৌজন্য সাক্ষাৎ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত খুলনা-৫ ( ফুলতলা
-ডুমুরিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর লবির সঙ্গে জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে খুলনার বড় মির্জাপুর এলাকায় আলী আজগর লবির নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দলের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতীদলের সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাহমুদ আলম লোটাস, তাঁতীদল নেতা ও লবণচরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক আলহাজ্ব আবু হেনা মুক্তি, তাঁতীদল নেতা মো. মনিরুজ্জামান মনির, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন ও মো. মাসুদ মল্লিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে মাহমুদ আলম লোটাস জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ আসনে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মী ও সমর্থক যেন ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, সেই লক্ষ্যে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার তাঁতীদলের নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হবে। এসব সভার মাধ্যমে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও সংগঠিত ও সক্রিয় করা হবে বলে জানান তিনি।

আলহাজ্ব আলী আজগর লবি নেতাকর্মীদের ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।