গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম স্থানীয় বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল খাদিজা বেগমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

