Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ইউথ জার্নালিজম প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে যুবদের সাংবাদিকতা (ইউথ জার্নালিজম) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রঘুনাথপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণে সময় টিভির রিপোর্টার জয়ন্ত শিরালী ও মাই টিভির জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ প্রশিক্ষক হিসেবে অংশ নেন। বাংলাদেশ ন্যাজ্যারীন মিশনের পরিচালনায় ও বাংলাদেশ কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় একশ শিক্ষার্থী।

 

প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাপবস্থাপক মিতা সরকার, সমাজকর্মী জন শিপন বাড়ৈসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সাংবাদিকতার প্রাথমিক দক্ষতা এবং তথ্যসংগ্রহ ও প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শেখানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।