Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে পানিতে ডু’বে এক শিশুর মৃ/ত্যু

এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া-(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাসফিয়া দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে পাশের পুকুরে তাসফিয়া পরে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।