Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মসজিদের জমি দ’খলের প্রতিবাদে মা’নববন্ধন

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি,
আগস্ট ২৪, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে খিছড়া ফাতেমা রা.জামে মসজিদের ১৩ শতক জমি জবরদখলের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী রোববার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

মতিগঞ্জ ইউনিয়নের খিছড়া ফাতেমা রা.জামে মসজিদের সামনে বিকাল পাঁচটায় তারা এ কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, সহ-সভাপতি সাইদুর রহমান, ইবনে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঞা, আবুল বশর, সমাজ কমিটির সদস্য ওমর ফারুক ও নুরুল আফসার প্রমূখ। এসময় তারা বলেন ত্রিশ বছর পূর্বের উক্ত মসজিদের

জমি জবরদখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা। তাদের অভিযোগ স্থানীয় ভূমি দস্যূ সিরাজুল হক, মফিজুল, মামুনুর রশিদ ও আকবর হোসেন এ অপকর্মে লিপ্ত রয়েছেন। গত শুক্রবার ২২ আগস্ট ভূমিদস্যূরা দলবদ্ধ হয়ে উক্ত জমি জবরদখল করে। মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সমাজপতিরা বাধা দিলে তাদের ওপর হামলা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। মসজিদের জমি পূণরুদ্ধার ও ধর্মপ্রাণ মুসল্লীদের হয়রানি থেকে বাঁচতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।