Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নূরের ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

কলাপাড়া প্রতিনিধি 
আগস্ট ৩০, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি 

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল করেছে সংগঠনটির মহিপুর থানা শাখা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়। পরে এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব এনায়েত উদ্দিন দুলাল, ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মনির মোল্লা, মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন মহিপুর থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দও।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালানো হয়েছে।” বক্তারা এই হামলাকে দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত হিসেবে আখ্যায়িত করেন।

তারা আরও বলেন, সরকারের দমন-পীড়ন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।