বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মর্টরের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদিউজ্জামান (৫২) সাবেক নৌ বাহিনী সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে পৌর এলাকার টিকরকান্দি গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বদিউজ্জামান টিকরকান্দি গ্রামের মৃত শমসের বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নিজ বাড়িতে মর্টরের নতুন সংযোগ নেওয়ার জন্য কাজ করছিলেন বদিউজ্জামান। হঠাৎ বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে পড়েন তিনি।
এসময় বাড়ির লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

