Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি টিকে থাকবে জনগণের ভালোবাসায় – সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি জনগণের দল। বিএনপি টিকে থাকবে জনগণের ভালোবাসায়।”

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দও অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।