Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শিগগিরই হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু

যশোর প্রতিনিধি 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

অতিদ্রুত সময়ের মধ্যেই যশোরে চালু হতে যাচ্ছে হার্ট ফাউন্ডেশন। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি চালু হলে যশোর ছাড়াও সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার মানুষ সহজেই হার্টের বিশেষায়িত চিকিৎসা নিতে পারবেন।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপনকল্পে’ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বক্তারা বলেন, হার্টের চিকিৎসার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নব্বই মিনিটের মধ্যে রিং স্থাপন করা না গেলে রোগীর জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। খুলনা ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হার্টের বিশেষায়িত হাসপাতাল না থাকায় রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন।

 

তারা আরও বলেন, যশোর হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলে আশেপাশের ছয়টি জেলার মানুষ চিকিৎসার জন্য আর খুলনা বা ঢাকায় ছুটতে হবে না। এতে সাধারণ মানুষ চিকিৎসা সেবায় ভোগান্তি থেকে মুক্তি পাবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হচ্ছে।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, পৌর প্রশাসক রফিকুল হাসান, রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সদর হাসপাতালের সুপার সাফায়েত হোসেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন চিকিৎসক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।