Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের পাশে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকায় (ভৈরব-ময়মনসিংহ) রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে যাওয়ার চিহ্ন ছিল।”

কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-২৯, তারিখ: ১০/০৯/২৫) রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।