Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

Link Copied!

শেখ আরিফুজ্জামান (কালিগঞ্জ), সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা এবং আদর্শ নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যে এই স্টোর চালু করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় খুলনার সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল সততা স্টোর উদ্বোধন করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধনী বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম এবং শিক্ষার্থী হারেসুন আক্তার মিম। এছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, এসআই মাহবুব, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সততা স্টোরে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ন্যাপকিন থেকে শুরু করে খাতা-কলম, স্ন্যাকস জাতীয় খাবারসহ বিভিন্ন সামগ্রী ন্যায্য মূল্যে কিনতে পারবে। স্টোরের প্রতিটি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান রাখা হয়েছে। শিক্ষার্থীরা সততার সঙ্গে কেনাকাটা করবে, যা তাদের নৈতিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় বিদ্যালয়কে ২৫ হাজার টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেছে। ভবিষ্যতে উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকেও সততা স্টোরের প্রতি আগ্রহ প্রকাশ করলে তাদের সর্বোচ্চ সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

অক্তারুজ্জামান বলেন, “অর্থের চেয়ে ভালো কাজে মনস্থির বেশি জরুরি।” বক্তারা বলেন, “দুর্নীতি হোক দেশ ছাড়া, উন্নত হোক জীবনধারা” — এই স্লোগান অনুষ্ঠানকে মুখরিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।