Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসুচির উদ্ধোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে আট হাজার ৪ শত ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে গৌরনদী হাইওয়ে থানা সংলগ্ন সুন্দরদী মহল্লায় কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ছাগল ও ভেড়ার খামারি বৃন্দ। এ সময় খামারিদের মাঝে ছাগল ও ভেড়ার কৃমি নাশক ট্যাবলেট ও ভিটামিন বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার ঁজানান, ‘পিপিআর’ ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের প্রান্তিক পর্যায়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারনে এ রোগে আক্রান্ত হলে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তারা।

নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে বিশ্বের সকল দেশ হতে এ রোগ নির্মূলের কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ প্রদান করেছে। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামুল্যে এই টিকা প্রদান শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।