Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাবরিনা শারমিন জারুল গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাবরিনা শারমিন বলেন,
“এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সব সংগঠনের উচিত এমন মহৎ কাজে এগিয়ে আসা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট ২০০০টি চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, এবং সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,“বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যতের বিনিয়োগ। এই গাছগুলো একদিন মানুষকে ছায়া, অক্সিজেন ও ফল দেবে—এমন উদ্যোগ ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।”

আয়োজক সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন,
“আমরা কেবল প্রতিবন্ধীদের উন্নয়নেই নয়, পরিবেশ রক্ষায়ও কাজ করে যেতে চাই। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, হাটকানপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুল হাসান, কুশাডাঙ্গা মানব উন্নয়ন সংস্থার শফিকুল ইসলাম স্বপন, ড্যাফোডিল দুঃস্থ প্রতিবন্ধী ও নৃ-গোষ্ঠী উন্নয়ন সংস্থার সভাপতি কাউসার আহমেদ, পথচলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মোঃ আক্কাস আলী, আলিপুর প্রত্যাশা সংগঠনের সোহেল চৌধুরী, এলএসপি সংস্থার প্রতিনিধি, নির্ভয় সেবা উন্নয়ন সংস্থার রবিউল আউয়ালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টি এবং প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনগুলোর কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচিকে একটি ইতিবাচক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।